ফিউচার উইভ ২.০ এর গ্র্যান্ড ফাইনাল আগামীকাল

বুটেক্স প্রতিনিধি

শিক্ষা

বুটেক্স বিজনেস ক্লাব আয়োজিত ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘ফিউচার উইভ ২.০’-এর গ্র্যান্ড ফাইনাল আগামী ১ মার্চ (রবিবার) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে

2026-02-28T12:36:23+00:00
2026-02-28T12:36:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফিউচার উইভ ২.০ এর গ্র্যান্ড ফাইনাল আগামীকাল
বুটেক্স প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৬ পিএম   (ভিজিট : ১১৫)
X

বুটেক্স বিজনেস ক্লাব আয়োজিত ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘ফিউচার উইভ ২.০’-এর গ্র্যান্ড ফাইনাল আগামী ১ মার্চ (রবিবার) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে এ আয়োজন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর সব বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং প্রতিযোগিতার নতুন মাত্রা সৃষ্টি করেছে।

অ্যাকাডেমিক পরিসরের বাইরে শিক্ষার্থীদের জন্য এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে কৌশলগত চিন্তা, সৃজনশীলতা ও দলগত দক্ষতার বাস্তব প্রয়োগের সুযোগ মিলছে। বিভাগীয় গৌরব অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এ আয়োজনে।

প্রতিযোগিতাটি দুটি প্রধান অংশে বিভক্ত- কেস কম্পিটিশন ও কুইজ ক্ল্যাশ। কেস কম্পিটিশনে অংশগ্রহণকারী দলগুলো বাস্তব ব্যবসায়িক সমস্যার সমাধান দুই পৃষ্ঠার অ্যাবস্ট্রাক্ট এবং এক মিনিটের অনলাইন ভিডিও কমার্শিয়াল (OVC)-র মাধ্যমে উপস্থাপন করে। অন্যদিকে, কুইজ ক্ল্যাশ একটি ব্যক্তিগত প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীদের জ্ঞান, উদ্ভাবনী ক্ষমতা ও ব্যবসায়িক অন্তর্দৃষ্টি যাচাই করা হয়।

কেস কম্পিটিশনের প্রথম রাউন্ড ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ ধাপ থেকে সেরা ১৫টি দল পরবর্তী পর্বে উত্তীর্ণ হয় এবং সেখান থেকে বাছাই করা সেরা ৫টি দল গ্র্যান্ড ফাইনালে অংশ নেবে।

আগামীকাল বুটেক্স ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফাইনালে ফাইনালিস্ট দলগুলো বিচারকদের সামনে সরাসরি তাদের ধারণা ও কৌশল উপস্থাপন করবে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্বগুণ ও দলগত কাজের সক্ষমতা আরও বিকশিত করবে।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy