পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ!

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইলিশ উৎপাদন বৃদ্ধি এবং জাটকা সংরক্ষণের লক্ষ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মার্চ ও এপ্রিল দুই মাস মাছ ধরা সম্পূর্ণভাবে

2026-02-28T12:36:16+00:00
2026-02-28T12:36:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পদ্মা-মেঘনায় দুই মাস মাছ ধরা নিষিদ্ধ!
জাটকা সংরক্ষণে বিশেষ উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৬ পিএম   (ভিজিট : ৪০৯)
X


ইলিশ উৎপাদন বৃদ্ধি এবং জাটকা সংরক্ষণের লক্ষ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে মার্চ ও এপ্রিল দুই মাস মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, শনিবার মধ্যরাত (রাত ১২টা) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই সময় মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন এবং মজুদ সব ধরনের কার্যক্রম আইনত নিষিদ্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


জেলা মৎস্য বিভাগ জানায়, জাটকা সংরক্ষণের জন্য জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদীকে অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এখানে মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

মৎস্য বিভাগের কর্মকর্তা বলছেন, এই পদক্ষেপ ইলিশসহ অন্যান্য নদীজ জীবজন্তুর প্রজননক্ষেত্র সুরক্ষিত রাখার পাশাপাশি ভবিষ্যতে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে, নিষেধাজ্ঞা চলাকালীন কোনো মাছ আহরণ বা বাণিজ্যিক কার্যক্রম করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy