আড়াইহাজারে বাস সিএনজি সংঘর্ষ, শিশু নিহত

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির শিশু যাত্রী তাসফিয়া (৭) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।নিহত তাসফিয়া কুমিল্লার

2026-02-28T12:50:41+00:00
2026-02-28T12:50:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে বাস সিএনজি সংঘর্ষ, শিশু নিহত
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫০ পিএম   (ভিজিট : ১১৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির শিশু যাত্রী তাসফিয়া (৭) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

নিহত তাসফিয়া কুমিল্লার হোমনা থানার আলীপুর এলাকার আবুল হোসেন ও নাসিমা বেগম দম্পতির সন্তান। দূর্ঘটনার সময় তাসফিয়ার পিতা মাতা ও ওই সিএনজিতেই ছিলেন এবং তারা দুজনেই গুরুতর আহত হন। ঘটনাটি ঘটেছে শনিবার ( ২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭ টায় ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহা সড়কের বিনাইরচর মাদরাসা এলাকায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়,  আড়াইহাজার থানাধীন ব্রাক্ষনদী ইউনিয়নের বড় বিনাইরচর সাকিনস্থ দারুল উলুম মাদরাসা সংলগ্ন আড়াইহাজার টু গাউছিয়া পাকা রাস্তার উপর গাউছিয়া টু বিশনন্দিগামী সিএনজি এবং বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত বাস মুখোমুখি সংঘর্ষে সিএনজি আরোহী শিশু তাসফিয়া (৭) গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মুত্যুবরন করে।এসময় তার পিতা আবুল হোসেন ও মাতা নাসিমা বেগম উভয়েই আহত হন। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হলে সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন ।

এলাকাবাসি জানায়, ঘাতক বাসটি একটি মিলের শ্রমিকবাহী বাস। তবে পুলিশ জানায়, দূর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পলিয়ে যাওয়ায় বাসটিকে ঘটনাস্থলে পওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy