ঠাকুরগাঁও মেডিকেল কলেজের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঠাকুরগাঁও জেলার উন্নয়নে প্রথম ধাপে মেডিকেল কলেজ স্থাপনের জন্য ঢাকা থেকে একটি টিম এরইমধ্যে কাজ শুরু করেছে। আগামী

2026-02-28T15:57:40+00:00
2026-02-28T15:57:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঠাকুরগাঁও মেডিকেল কলেজের কাজ শুরু, ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৭ পিএম   (ভিজিট : ১৪৬)
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
X

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও জেলার উন্নয়নে প্রথম ধাপে মেডিকেল কলেজ স্থাপনের জন্য ঢাকা থেকে একটি টিম এরইমধ্যে কাজ শুরু করেছে। আগামী ২০২৭ সালের মধ্যে তা বাস্তবায়ন করা হবে। বাংলাদেশকে দ্রুত সামনের দিকে এগিয়ে সমৃদ্ধ অর্থনীতিতে নিয়ে যাওয়া, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সাবেক উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি আর দিবেও না। যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুর্নীতি দমন কমিশন রয়েছে, দুদক তাদের কাজ করবে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক দপ্তরে যাদের বিরুদ্ধে দুদকে মামলা চলমান রয়েছে তারা কখনোই সরকারি দপ্তরে পুনরায় কাজ করতে পারবেনা।

জেলার বিভিন্ন কার্যক্রম নিয়ে তিনি বলেন,মাদক নির্মূল বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া স্থানীয় সরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবা উন্নতি, কৃষি খাতকে উন্নয়ণ, খাদ্য নিরাপত্তা, নারী, যুব সমাজকে এগিয়ে নিতে করণীয়  সরকারের অঙ্গীকার মোতাবেক জেলায় দ্রুত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy