ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষে যুবক খুন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে দুই গ্রামের যুবকদের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ

2026-02-28T16:57:09+00:00
2026-02-28T17:03:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইভটিজিংয়ে বাধা দেওয়ায় সংঘর্ষে যুবক খুন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৭ পিএম  আপডেট: ২৮.০২.২০২৬ ৫:০৩ পিএম  (ভিজিট : ১২৬)
X

উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে দুই গ্রামের যুবকদের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা শাহ আলম। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে এ সংঘর্ষ হয়।

নিহত শাহ আলম একই উপজেলার রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। তার মৃত্যুতে পরিবার-আত্মীয় স্বজন ও প্রতিবেশীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় নিয়মিত সংঘবদ্ধভাবে আড্ডা দেয় ও রাস্তা দিয়ে চলাফেরা করা তরুণীদের উত্ত্যক্ত করে। পরে রশিদপুর গ্রামের কিছু লোক আড্ডা দিতে নিষেধ করার ওই বখাটে যুবকরা গ্রামে হামলা চালায়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় কাশিনাথপুর গ্রামের বখাটে যুবকরা। পরে হামলার খবর ছড়িয়ে পড়লে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে শাহ আলম গুরুতর আহত হন।

তিনি আরও জানান, পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তাতেও তার অবস্থার অবনতি হয়।

আজ শনিবার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহ আলম মারা গেছেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy