ভূমি প্রতিমন্ত্রীর সাথে নেত্রকোনা জেলার কর্মকর্তাগণের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথেভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল

2026-02-28T18:28:37+00:00
2026-02-28T18:28:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূমি প্রতিমন্ত্রীর সাথে নেত্রকোনা জেলার কর্মকর্তাগণের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ১৫২)
X

নেত্রকোনা জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি, জেলা বিএনপির সাধারন সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী এমপি, অধ্যাপক মাসুম মোস্তফা এমপি। 

সভায় পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, সিভিল সার্জন ডা. গোলাম মাওলাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন, খাল খনন শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষকদের সেচের বিকল্প মাধ্যম হিসাবে কাজ করবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচী দীর্ঘদিন বন্ধ থাকলেও বর্তমান প্রধানমন্ত্রী শপথ নেয়ার পরই খাল খনন, কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। 

ভূমি মন্ত্রনালয়ের সেবার বিষয়ে তিনি বলেন, নামজারির খরচ নিয়ে সম্প্রতি মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা ভূমি অফিসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy