গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: এমপি শহিদুল ইসলাম বাবুল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি প্রান্তিক গ্রামীন উন্নয়নের গুরুত্বপূর্ণ সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল

2026-02-28T19:06:05+00:00
2026-02-28T19:06:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: এমপি শহিদুল ইসলাম বাবুল
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম   (ভিজিট : ২২৫)
X

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি প্রান্তিক গ্রামীন উন্নয়নের  গুরুত্বপূর্ণ সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল। 

আজ শনিবার (ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি সদরপুর উপজেলাধীন আকোটেরচর ইউপি বর্ডার ধলা শিকদারের বাড়ী থেকে কাঁচিকাটা খাল সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজের আনুষ্ঠানিকভাবে এ কাজের সূচনা করেন। 

সড়কটির দূরত্ব  ১২৯৩ মিটার। প্রাক্কলিত মূল্য: ১,৪৩,০৪,৩৪৯.০০ টাকা এবং চুক্তি মূল্য: রয়েছে ১,৩৫,৮৯,১১৩.৫৫ টাকা। স্থানীয় সরকার  প্রকৌশল অধিদপ্তর সদরপুরের বাস্তবায়নে সড়কটি নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ফরিদপুরের মেসার্স হাবিব এন্টারপ্রাইজ।  

উদ্বোধন শেষে এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ সড়ক নির্মাণ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে,ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে এবং কৃষিপণ্য পরিবহনে সময় ও খরচ কমবে।

তিনি আরও জানান, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে পর্যায়ক্রমে সদরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার ও নতুন করে নির্মাণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা সড়কটির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ,সদরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক কাজী বদরুতজামান, যুগ্ন আহব্বায়ক মোঃ বাহালুল মাতুব্বর, ইউপি চেয়ারম্যান মো. গোলাম কাউছাসহ বিএনপির নেতৃবৃন্দরা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy