প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২২ পিএম (ভিজিট : ৩০২)

X
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, “স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ শুরু করেছে করছি।
আজ শনিবার (২৮ফেব্রুয়ারি) দুপরে নরসিংদীর বেলাবো উপজেলার সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শুধূ বেলাবো মনোহদী নয় দেশের প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুন ভাবে নতুন উদ্যম স্বাস্থ্য সেবাকে বর্ধিত করার লক্ষ্যে কাজ শুরু হয়েছে। জনবল সংকট গুলোকে নিরশন করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যায় আমরা সার্বিক ভাবে প্রধানমন্ত্রী নেতৃত্বে কাজ শুরু করেছি।তাছাড়া স্বাস্থ্যখাতকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করে স্বাস্থ্য ব্যবস্থাকে সহজলভ্য করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ।
নেতাকর্মীদের উদ্দেশ্য মন্ত্রী আরো বলেন, যারা দূর্নীতির সাথে জড়িত হবে এবং সাধারন মানুষের সাথে খারাপ আচরণ করে তাদের স্থান দলে হবে না।