প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম (ভিজিট : ৮০)

X
টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ নাজমুল হোসেন মন্ডলের ব্যক্তিগত উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে টঙ্গীর পাগাড় হাজী মার্কেট এলাকায় সাধারণ মানুষ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজিন, আলেম-ওলামা, সমাজ সেবক ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ নাজমুল হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক, প্রভাবশালী বিএনপি নেতা মোঃ রয়েল হায়দার। জাতীয় পার্টির প্রভাবশালী নেতা লুৎফর রহমান, মোঃ জালাল পাঠান,মুফতি মোঃ তাজুল ইসলাম, হাফেজ মাওলানা আল মামুন, যুবদলের সভাপতি আলমগীর হোসেন পাঠান, আবু হানিফ মোল্লা, জসিম উদ্দিন মোল্লা, জিয়া পরিষদের সভাপতি কামরুজ্জামান টুটুল, মোহাম্মদ আজগর আলী, মোঃ আকরাম হোসেন, এনামুল হক সহ এছাড়া স্থানীয় মুরব্বিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় নাজমুল হোসেন মন্ডল বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, মাদক ও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে কাজ করবেন।
তিনি আরও বলেন, আমি আপনাদের নেতা হয়ে নয়, একজন সেবক হয়ে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচন হলে আপনারা আমাকে ভোট দিয়ে পাশে থাকবেন এবং এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন।