`মাদক ও চাঁদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছি'

বাকেরগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু স্থানীয় সরকার নির্বাচন।বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উপজেলা পরিষদ, ইউনিয়ন

2026-02-28T21:21:04+00:00
2026-02-28T21:21:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
`মাদক ও চাঁদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছি'
বাকেরগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২১ পিএম   (ভিজিট : ৪৬৭)
X


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু স্থানীয় সরকার নির্বাচন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা,। অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাই ছিল তাদের নিয়ম।

তাই সাবধান মানুষের দাবী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হোক,। বর্তমান পরিস্থিতিতে এ নির্বাচন কে সামনে রেখে  বরিশাল বাকেরগঞ্জে অসংখ্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন। 

বরিশাল বাকেরগঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন ভরপাশা ইউনিয়নে ইতিমধ্যেই সোসাল মিডিয়ায় ফেসবুকে ও বিভিন্ন সভা সমাবেশে নিজ নিজ প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা জানান।

এবার নতুন মুখ ও দেখা যাচ্ছে মাঠে। ভরপাশা ইউনিয়নের সম্ভব্য নতুন প্রার্থীদের মধ্যে প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা জানালেন এক সময়ের তুখোর ছাত্রনেতা , ভরপাশা ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও তৃর্নমূল থেকে বেড়া ওঠা ছাত্রদল নেতা,বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক,  ঢাকাস্থ বাকেরগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি এবং স্বেচ্ছা সেবক দল নেতা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের নেতা দলের নিবেদিত প্রাণ কর্মী আশরাফুল ইসলাম তালুকদার সোহাগ।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কে সামনে রেখে ভরপাশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ইতিমধ্যেই নিজের প্রার্থী হওয়ার ঘোষণা দেন এবং সাধারণ ভোটারদের সমর্থন প্রত্যাশায় প্রচার প্রচারণা ও গনসংযোগ করেন আশরাফুল ইসলাম তালুকদার সোহাগ। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন এবং জনগণের ভোটে নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ আধুনিক ভরপাশা গড়ার অঙ্গীকার করেন।  তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যেন দেশ ও জনগণের কল্যাণে আমৃত্যু কাজ করতে পারেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy