প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১১:২৩ এএম আপডেট: ০১.০৩.২০২৬ ১১:৩১ এএম (ভিজিট : ২৫৪)

X
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জ-২ সংসদীয় আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস ছালাম আজাদকে সংবর্ধনা ও ইফতার মাহফিল প্রদান করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গিবাড়ীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক। সঞ্চালনায় ছিলেন খান মনিরুল মনি পল্টন।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সভাপতি ওয়ালিউল্লাহ খান, সহ-সভাপতি আক্তার হোসেন (লাকুড়িয়া), সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান ইকু, জেলা বিএনপির সদস্য পাপিয়া ইসলাম, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিম, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল, জেলা কৃষকদলের সদস্য সচিব শহিদ মজুমদার, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম মোল্লা ও সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বেপারী, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাইয়ুম ফকির, সোনারং-টঙ্গিবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হান্নান মল্লিক, আউটশাহী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম শিকদার, টঙ্গিবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, উপজেলা কৃষকদলের সভাপতি আমিনুল তালুকদার, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন আহ্বায়ক কমিটির সদস্য বিশ্বনাথ ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ ঘোষ বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নবনির্বাচিত এমপি আব্দুস ছালাম আজাদ উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শুভেচ্ছা গ্রহণ করেন এবং সবার সহযোগিতা কামনা করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।