যে তিন নেতার কাঁধে এখন পুরো ইরানের ভাগ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা-এর বরাতে জানা গেছে, দেশটির সর্বোচ্চ নেতার প্রয়ানের পর বিশেষ এই পরিস্থিতিতে নেতৃত্ব প্রদানের

2026-03-01T11:56:55+00:00
2026-03-01T11:56:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যে তিন নেতার কাঁধে এখন পুরো ইরানের ভাগ্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১১:৫৬ এএম   (ভিজিট : ১৩৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা-এর বরাতে জানা গেছে, দেশটির সর্বোচ্চ নেতার প্রয়ানের পর বিশেষ এই পরিস্থিতিতে নেতৃত্ব প্রদানের জন্য তিন সদস্যের সমন্বয়ে একটি নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে।

এই পরিষদে থাকছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন প্রতিনিধি। ইরানের সংবিধান অনুযায়ী, বিশেষজ্ঞ পরিষদ নতুন একজন স্থায়ী সর্বোচ্চ নেতা নির্বাচন না করা পর্যন্ত এই পরিষদ সাময়িকভাবে দেশের শীর্ষ পদের যাবতীয় দায়িত্ব পালন করবে।

এই ঘোষণার মাধ্যমে ইরানের রাজনৈতিক কাঠামোতে ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হলো। নতুন এই নেতৃত্ব পরিষদের হাতেই এখন দেশের সামরিক ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ ক্ষমতা ন্যস্ত থাকবে। এই সংকটকালীন মুহূর্তে দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং দ্রুততম সময়ের মধ্যে পরবর্তী উত্তরাধিকারী নির্বাচনের গুরুদায়িত্ব এখন এই তিন সদস্যের ওপর।




  বিষয়:   ইরান  হামলা 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy