ইসরায়েল-মার্কিন ঘাঁটিতে ‘ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক’ অভিযান শুরুর হুঁশিয়ারি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান’ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি

2026-03-01T12:14:29+00:00
2026-03-01T12:14:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইসরায়েল-মার্কিন ঘাঁটিতে ‘ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক’ অভিযান শুরুর হুঁশিয়ারি আইআরজিসির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১২:১৪ পিএম   (ভিজিট : ৬৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান’ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘অধিকৃত অঞ্চল এবং আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে।’ তবে সম্ভাব্য হামলার সময়, স্থান বা কৌশল সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ির মৃত্যুর খবর নিশ্চিত করে। এরমধ্যে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর খামেনেয়ি নিহত হয়েছেন বলে দাবি করেছিলেন। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy