প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১২:২০ পিএম আপডেট: ০১.০৩.২০২৬ ১২:২৬ পিএম (ভিজিট : ১৭১)

X
সহ-সভাপতি নির্বাচিত হলেন তাজুল ইসলাম বাদল
নরসিংদীর মনোহরদী উপজেলাতে সাংবাদিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। মনোহরদী প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় দৈনিক ‘বাংলাদেশ বুলেটিন’ এর মনোহরদী উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম বাদল।
দীর্ঘদিন ধরে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে স্থানীয় মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
তার নির্বাচনে সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাজুল ইসলাম বাদলের নেতৃত্বে মনোহরদী প্রেসক্লাব আরও গতিশীল ও ঐক্যবদ্ধ হবে। পাশাপাশি এলাকার উন্নয়ন, সম্ভাবনা ও জনসাধারণের সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন।