ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যার মামলায় আটক ২

স্টাফ রিপোর্টার, পাবনা

সারাবাংলা

পাবনার ঈশ্বরদী-তে চাঞ্চল্যকর দাদি-নাতনি হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মৃত দাদি সুফিয়া বেগমের মেয়ে মর্জিনা খাতুন বাদি

2026-03-01T12:39:50+00:00
2026-03-01T12:42:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যার মামলায় আটক ২
স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১২:৩৯ পিএম  আপডেট: ০১.০৩.২০২৬ ১২:৪২ পিএম  (ভিজিট : ১০০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদী-তে চাঞ্চল্যকর দাদি-নাতনি হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মৃত দাদি সুফিয়া বেগমের মেয়ে মর্জিনা খাতুন বাদি হয়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানিয়েছেন, ঘটনার তদন্তভার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে দেওয়া হয়েছে।

পুলিশ গতকাল সন্দেহভাজন হিসেবে আটক করেছে রাব্বি মন্ডল ও শরিফুল ইসলামকে। তারা স্থানীয় ভবানীপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

ঘটনার বর্ণনা অনুযায়ী, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে স্থানীয়রা কান্নার শব্দ শুনে বাইরে বের হলেও কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে ফিরে যান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দাদি সুফিয়া বেগমের রক্তাক্ত মরদেহ বাড়ির উঠানে পাওয়া যায়। নাতনি জামিলা আক্তার পরে কিছু দূরের সরিষা ক্ষেতে বিবস্ত্র অবস্থায় নিহত অবস্থায় পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত দাদি সুফিয়া বেগম মৃত নাজিম উদ্দিন খাঁ এর স্ত্রী। নাতনি জামিলা আক্তার উপজেলার কালিকাপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী ও হাফেজা ছিল। তারা একই বাড়িতে থাকতেন এবং হত্যার সময় কোনো পুরুষ বাড়িতে উপস্থিত ছিল না।

খবর পেয়ে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন ও পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা দ্রুত সময়ে হত্যার রহস্য উদঘাটনের আশ্বাস দিয়েছেন। বর্তমানে হত্যার প্রকৃত কারণ ও অন্য জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy