চৌদ্দগ্রামে অবৈধ মাটিকাটা রোধে একাধিক স্থানে প্রশাসনের অভিযান

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে ফসলী জমির মাটিকাটা বন্ধে একাধিক স্থানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার

2026-03-01T15:26:20+00:00
2026-03-01T15:26:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে অবৈধ মাটিকাটা রোধে একাধিক স্থানে প্রশাসনের অভিযান
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৩:২৬ পিএম   (ভিজিট : ৭২)
চৌদ্দগ্রামে ফসলী জমির মাটিকাটা বন্ধে একাধিক স্থানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন
X

চৌদ্দগ্রামে ফসলী জমির মাটিকাটা বন্ধে একাধিক স্থানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন

কুমিল্লার চৌদ্দগ্রামে ফসলী জমির মাটিকাটা বন্ধে একাধিক স্থানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল আমিন কালিকাপুর ইউনিয়নের ছপুয়া গ্রামে আল আমিন পেট্রোল পাম্পের পেছনের জমিতে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কর্তন করায় অভিযুক্ত ব্যক্তিকে ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করেন। 

অপর আরেকটি অভিযানে উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কর্তন করায় তিন জন অভিযুক্ত ব্যক্তিকে ১৫(পনের) দিন করে কারাদণ্ড ও ৫০০/- (পাঁচশত টাকা) করে অর্থদণ্ড প্রদান করেন তিনি। এসময় মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা এলাকায়ও অভিযান পরিচালনা করেন তিনি। তবে দেড়কোটা এলাকায় ভ্রাম্যমান আদালতের উপস্থিতির খোঁজ পেয়ে মাটির ট্রাক্টর ও ভেকু সরে যায়। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিমও সহযোগীতায় ছিল। 

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল আমিন জানান, ফসলী জমির টপ সয়েল রক্ষায় এবং অবৈধভাবে মাটি কাটায় অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত শনিবার রাতে আমরা উপজেলার তিনটি পৃথকস্থানে অভিযান পরিচালনা করি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy