বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের নির্বাচনি তফসিল পেছালো, ভোটগ্রহণ ১৩ ও ১৪ মে

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বাংলাদেশসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির(সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন)২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী

2026-03-01T16:04:26+00:00
2026-03-01T16:04:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের নির্বাচনি তফসিল পেছালো, ভোটগ্রহণ ১৩ ও ১৪ মে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৪:০৪ পিএম   (ভিজিট : ৮৬)
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের নির্বাচনি তফসিল পেছালো
X

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের নির্বাচনি তফসিল পেছালো

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন) ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ ও ১৪ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নতুন করে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে সমিতি।

আজ রবিবার (১ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় দক্ষিণ হলে এক বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। 

এর আগে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ সম্পন্ন করার জন্যে তফসিল ঘোষণা করা হয়েছিল। গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে মনোনয়ন জমা ও প্রত্যাহার সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছিল।

তফসিলে নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। আজ (রোববার) ছিল মনোনয়র কেনার শেষ দিন। এদিন সুপ্রিম কোর্টের আইনজীবীদের দাবির মুখে সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে ভোটগ্রহণের তারিখ ঠিক করা হয়েছে আগামী ১৩ ও ১৪ মে।

ঘোষিত নির্বাচনি তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছিল এবং ১ মার্চ সকাল সাড়ে ৯টায় মনোনয়নপত্র বাছাই এবং ৪ মার্চ বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করেছিল। সেটি আজ বিশেষ সাধারণ সভায় স্থগিত করে নতুন তারিখ ঠিক করা হয়েছে। এখন ঘোষিত তারিখ অনুযাীয় নতুন করে আবার তফসিল ঘোষণা করা হবে বলে সুপ্রিম কোর্ট বার জানিয়েছে।

কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy