প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৬:১৫ পিএম (ভিজিট : ১৮৬)

X
মতবিনিময় সভা
নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও সদর-বারহাট্রা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেছেন, প্রশাসনের প্রতিটি দপ্তরের কাজে শতভাগ স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
বিএনপি জনগনের শক্তিতে বিশ্বাস করে। সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা তারেক রহমান বাববার বলেছেন। আমরা আইনের শাসনে বিশ্বাসী ।
নেত্রকোনার বারহাট্রা উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল ১১টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শপথ নেয়ার পরই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, খাল খননকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।
উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে।
বারহাট্রা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম, টিএইচও ডা. মোস্তাফিজুর রহমান, বারহাট্রা থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এম. এ বাতেন, পিআইও মো. ওবায়দুল্লাহ খানসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।