ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, আটক ৯

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালমুক্ত সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে

2026-03-01T16:56:46+00:00
2026-03-01T16:56:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, আটক ৯
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৪৫)
যৌথ অভিযান পরিচালনা
X

যৌথ অভিযান পরিচালনা


পাবনার ঈশ্বরদীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালমুক্ত সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা।

রবিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে রোগী ও স্বজনদের হয়রানি এবং অর্থ আদায়ের অভিযোগে ৯ জনকে আটক করা হয়।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকারের  নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটককৃত ৯ জনকে বিভিন্ন মেয়াদে  বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

কারাদণ্ডকারীরা হলেন নূরমোহাম্মাদ নূরু, ইমরান হোসেন, শরিফুল ইসলাম, আয়েশা খাতুন, নূরজাহান বেগম তুলি, শাহানাজ পারভিন, রোজিনা খাতুন  পারু বেগম দীর্ঘদিন ধরে দালালচক্র রোগী ও স্বজনদের বিভিন্নভাবে হয়রানি ও অর্থ আদায় করে আসছিল। 

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আমরা সঠিক তথ্যের ভিত্তিতে অভিযুক্ত স্থানে নিয়মিতই অভিযান পরিচালনা করে থাকি। একবার গ্রেফতার হলেই যে আমদের অভিযান শেষ সেটা ভাবাও বোকামি। 

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে বলে নিশ্চিত করেছেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy