ঘর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

চান্দিনায় ঘরের ভেতর থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাত বছরের

2026-03-01T20:15:36+00:00
2026-03-01T20:15:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৮:১৫ পিএম   (ভিজিট : ১৩৭)
শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়
X

শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়

চান্দিনায় ঘরের ভেতর থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাত বছরের কন্যাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মা।

রোববার (০১ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোচ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তাদের সাত বছর বয়সী কন্যা ফাসিহা।

ফারহানা তিন সন্তানের জননী। ছেলে ঢাকায় বাবার সঙ্গে বসবাস করে। দশ বছর বয়সী বড় মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় আবাসিকভাবে পড়াশোনা করে। ফারহানা শাশুড়ি কদরবানুর সঙ্গে ছোট মেয়ে ফাসিহাকে নিয়ে বাড়িতে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কদরবানু তালিম দিতে বাড়ি থেকে বের হন। দুপুরে ফিরে এসে ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে তিনি আশপাশের লোকজনকে খবর দেন।

প্রতিবেশী রাসেল মজুমদার বলেন, ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় আমরা একটি জানালা ভেঙে ভেতরে প্রবেশ করি। একটি কক্ষে তীরের সঙ্গে শিশুটির ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে অন্য কক্ষে একইভাবে নারীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, একই ঘরের দুটি কক্ষে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসময় শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy