প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৬:২০ পিএম (ভিজিট : ৩৪)

X
দেশীয় অস্ত্রসহ আটক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একাধিক তলোয়ার, ছুরি, চাপাতি ও লোহার রড জব্দ করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি তলোয়ার, দুটি বড় ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড ও একটি চেইন জব্দ করা হয়।আটক ব্যক্তিরা হলো—ইমন (২৪), মো. রায়হান রানা (২৩), হেলাল (৩০), মো. মাসুদ (২২) ও মিনহাজ (২০)। তারা সবাই আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থানকালে তাদেরকে আটক করা হয় । পলাতক আরও ১০-১৫ জনকে শনাক্তের চেষ্টা চলছে । আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।