পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, ২ মাদকসেবীর কারাদণ্ড

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহীর পুঠিয়া উপজেলাতে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।রোববার (০১ মার্চ ২০২৬)

2026-03-01T18:32:12+00:00
2026-03-01T18:32:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, ২ মাদকসেবীর কারাদণ্ড
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৬:৩২ পিএম   (ভিজিট : ৫১)
মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই মাদকসেবী আটক
X

মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই মাদকসেবী আটক

রাজশাহীর পুঠিয়া উপজেলাতে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০১ মার্চ ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে পুঠিয়া থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় উপজেলার কান্দ্রা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয় রাজশাহীর মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের মো. সিদ্দিকের ছেলে মোহাম্মদ বেল্লাল (৩৪), এবং  পুঠিয়া থানার বড় কান্দা মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ হুমায়ুন রশিদের ছেলে মোঃ মেহেদী হাসান (২৮)।

আসামিরা ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে কারাদণ্ড কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy