বিমানমন্ত্রীর মায়ের জানাজা ও দাফন সম্পন্ন

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

‎বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি’র মমতাময়ী মা এবং সাবেক মন্ত্রী মরহুম হারুনার

2026-03-01T21:27:21+00:00
2026-03-01T21:27:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিমানমন্ত্রীর মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৯:২৭ পিএম   (ভিজিট : ৭৫)
হুরন নাহার রশিদের জানাজা
X

হুরন নাহার রশিদের জানাজা

‎বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি’র মমতাময়ী মা এবং সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিনী হুরন নাহার রশিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
‎রবিবার (১ মার্চ) বাদ আসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে দাফন করা হয়।
এর আগে রবিবার ভোর ৬টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি দুই কন্যা—আফরোজা খানম রিতা এমপি ও পারভিন বেগম, তিন নাতি, দুই জামাতা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
‎জানাজায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ও সাংবাদিক মাহমুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং মানিকগঞ্জের সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy