সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান: নজরুল ইসলাম মঞ্জু

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা সিটি কর্পোরেশনে আনুষ্ঠানিক ভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। রবিবার দুপুরে কেসিসি'র সভাকক্ষে

2026-03-01T21:41:46+00:00
2026-03-01T21:41:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান: নজরুল ইসলাম মঞ্জু
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ৯:৪১ পিএম   (ভিজিট : ৭৩)
নজরুল ইসলাম মঞ্জু
X

নজরুল ইসলাম মঞ্জু

খুলনা সিটি কর্পোরেশনে আনুষ্ঠানিক ভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু। রবিবার দুপুরে কেসিসি'র সভাকক্ষে এ দায়িত্ব হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। ফুল দিয়ে বরণ করা হয় নবাগত প্রশাসককে।

দায়িত্ব গ্রহণ শেষে নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনার মানুষের প্রত্যাশা পূরণ হবে। সিটি কর্পোরেশনের সকল মানুষের সম্মান প্রদান, সার্বক্ষণিক সেবা দেওয়া আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একটি পরিচ্ছন্ন, সবুজ, চাঁদাহীন  সিটি গড়তে আমরা কাজ করবো। সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে চান নবাগত প্রশাসক। এ দায়িত্ব পালন কালে সকলের সহযোগিতা চান তিনি।

এ অনুষ্ঠানে কেসিসির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকতা, বিভিন্ন সামাজক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ২২ ফেব্রুয়ারী স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নজরুল ইসলাম মঞ্জুকে কেসিসির প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy