নলডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত জাকারিয়া ইসলাম(১৭) জানিন নামের এক যুবকের মৃত্যুর

2026-03-01T22:30:10+00:00
2026-03-01T22:30:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নলডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১০:৩০ পিএম   (ভিজিট : ১৯৯)
আহত যুবকের মৃত্যু
X

আহত যুবকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত জাকারিয়া ইসলাম(১৭) জানিন নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রোববার  হামলার ঘটনাটি ঘটে। পরে এ ঘটনায় থানায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা করে। যা বর্তমানে তদন্তাধীন আছে।

ওইদিনের হামলায় জাকারিয়া জানিনের শরীরে ফুলাজখম হলে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। সেই থেকে তিনি বাড়িতেই ছিলেন। এরই মধ্যে রোববার (১ মার্চ) ভোরে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কিশামত হামিদ গ্রামের মাহবুব আলমের ছেলে।

এ ব্যাপারে থানায় একটি অভিযোগ করা হয়। অভিযোগের ভিক্তিতে সাদুল্লাপুর থানার এসআই সুজন সরকার,এসআই গোলাম মোস্তফা ও এসআই সবুর সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে এসআই গোলাম মোস্তফা লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে তা ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরনের জন্য যাবতীয় কার্যক্রম সস্পন্ন করেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওই ঘটনায় তার মৃত্যু নাকি অন্যকোন কারনে তার মৃত্যু হয়েছে সেটি এখনি নিশ্চিত করে বলা যাবে না। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলেই প্রকৃত ঘটনা জানা যাবে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, নিহত জাকিরুল ইসলাম জানিনের পরিবারের সঙ্গে প্রতিবেশী বেলালদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় জাকিরুল ইসলাম জানিন গুরুতর আহত হন। 

জাকিরুল ইসলাম জানিনের দাদা শাহা মিয়া বলেন, আমার নাতিকে বেলাল ও তার পরিবাবের লোকজন বেধরকভাবে লাঠিপেটা করায় তার মৃত্যু হয়েছে। আমি এ ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy