ইরানের রাষ্ট্রীয় রেডিও-টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সরকারি রেডিও ও টেলিভিশন সদরদপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এই হামলায় পুরো ভবন ক্ষতিগ্রস্ত না হলেও এর

2026-03-02T08:45:43+00:00
2026-03-02T08:45:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানের রাষ্ট্রীয় রেডিও-টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:৪৫ এএম   (ভিজিট : ৭০)
রেডিও ও টেলিভিশন সদরদপ্তর
X

রেডিও ও টেলিভিশন সদরদপ্তর

ইরানের সরকারি রেডিও ও টেলিভিশন সদরদপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এই হামলায় পুরো ভবন ক্ষতিগ্রস্ত না হলেও এর আংশিক এলাকা আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কর্তৃপক্ষ।



দেশটির রাষ্ট্রায়াত্ত্ব টেলিভিশন কর্তৃপক্ষ হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে সম্প্রচার এখনো সক্রিয় আছে বলে জানিয়েছে তারা।


রাষ্ট্রীয় সংবাদমাধ্যমটির পক্ষ থেকে বলা হয়েছে, হামলার পরপরই তাদের কারিগরি ও প্রযুক্তিগত দল ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে। প্রাথমিক অবস্থায় বড় ধরনের কোনো বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।



উল্লেখ্য যে, গণমাধ্যম অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলি হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত বছরের জুনে ১২ দিনব্যাপী চলা সংঘাতের সময়ও ইরানের এই টেলিভিশন ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। সেবারও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলেও কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় সম্প্রচারে ফিরেছিল তারা।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy