মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি আটক

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার

2026-03-02T11:09:21+00:00
2026-03-02T11:09:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারি আটক
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১১:০৯ এএম   (ভিজিট : ১৯৬)
মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
X

মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার মনোহরদী উপজেলার পৌরসভার হিন্দুপাড়া এলাকায় পৃথক দুটি অভিযানে মাদক সেবনের সময় রিফাতকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জয় বিশ্বাসকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। এতে নেতৃত্ব দেন মনোহরদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম। পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থল থেকে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।

ওসি মো. শাহিনুল ইসলাম জানান, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজে নিরাপত্তা নিশ্চিত ও মাদক নির্মূলে মনোহরদী থানা পুলিশের জিরো টলারেন্স নীতি বহাল রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy