পুঠিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

সারাবাংলা

রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের চকপলাশী এলাকায় ডাকাত সন্দেহে গণপিটু‌নি এক জন নিহতের ঘটনা ঘটেছে। এছাড়াও ৮ জন গুরুতর আহত অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে উন্নত চিকিৎসার জন্য (রামেক) প্রেরণ করা হয়।

2026-03-02T12:13:19+00:00
2026-03-02T12:13:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুঠিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১২:১৩ পিএম   (ভিজিট : ২০৯)
X

রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের চকপলাশী এলাকায় ডাকাত সন্দেহে গণপিটু‌নি এক জন নিহতের ঘটনা ঘটেছে। এছাড়াও ৮ জন গুরুতর আহত অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে উন্নত চিকিৎসার জন্য (রামেক) প্রেরণ করা হয়।

গভীর রাতে চকপালাশী এলাকায় ৮ জন ব্যক্তি একটি মিনি ট্রাক (ঢাকা মে‌ট্রো-ন-১৯-৩৮৬৭) করে ঘুরতে দেখে গ্রামবাসীরা ডাকাত সন্দেহে গাড়িতে থাকা সকলকে আটক করে। পরে বিক্ষিপ্ত জনতা তাদের ব্যাপক মারধর শুরু করে ঘটনাস্থলে শাহীন(৪৫) নামের এক ব্যক্তি মৃত্যু বরণ করেন। শাহীন দূর্গাপুর উপজেলার মা‌ড়িয়া গ্রামের আকরামের ছেলে। 

গুরুতর আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যক্তিরা হলেন- মোঃ শামীম(৩৫), পিতাঃ মোঃ লালু, গ্রাম, চকপলাশী, থানাঃ পু‌ঠিয়া, জেলাঃ রাজশাহী। মোঃ শ‌ফিকুল(৪৫), পিতাঃ মৃত সোনা মিয়া,গ্রাম, জিরানী, থানাঃ আশু‌লিয়া,মোঃ র‌ফিকুল ইসলাম(৪০), পিতাঃ মোঃ জহুরুল ইসলাম,গ্রাম,ইমাদপুর, থানাঃ মিঠাপুকুর, জেলাঃ রংপুর। মোঃ শাহীন(৪৫), পিতাঃ আকরাম, গ্রাম, মা‌ড়িয়া, থানাঃ দূর্গাপুর, জেলাঃ রাজশাহী খারজাহান(৩৫), পিতাঃ মা‌হি, গ্রাম, নান‌জেগু‌ড়ি, থানাঃ ধামরাই, জেলাঃ ঢাকা। সে‌লিম শেখ(৩০), পিতাঃ মোঃ সাত্তার শেখ, সাং বামা‌লের চর, থানাঃ ভূঞাপুর, জেলাঃ টাঙ্গাইল। মামুন(৪২), পিতাঃ একানদা‌নি সরকার, গ্রাম, কু‌টিবয়রা, থানাঃ ভূঞাপুর, জেলাঃ টাঙ্গাইল ও রুপচান(৩০), পিতাঃ মোস্তফা, গ্রাম, সো‌নিয়াপাড়া, থানাঃ দেওয়ানগঞ্জ, জেলাঃ জামালপুর।

স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, ছোট একটি ট্রাকে আটজনের একটি ডাকাত চক্র আমাদের গ্রামে ডাকাতের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল এমনটি অবস্থায় আমরা বুঝতে পেরে তাদেরকে আটক করে থানা পুলিশকে খবর দেই, পুলিশ এসে তাদেরকে আটক করে নিয়ে যায়। 

রাজশাহী জেলা পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় দ্রুত একটি মামলা দায়ের করা হবে। পুলিশ ঘটনার তদন্ত করছে।




  বিষয়:   রাজশাহী  গণপিটুনি  ডাকাত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy