রাজবাড়ীতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহত

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক

2026-03-02T13:44:42+00:00
2026-03-02T13:44:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১:৪৪ পিএম   (ভিজিট : ৬৩)
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসী নিহত হয়েছেন।
X

ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক প্রবাসী নিহত হয়েছেন।

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর এগ্রো ফুড ইন্ডাস্ট্রির সামনে এ ঘটনা ঘটে। 

নিহত বিল্লাল হোসেন (৩৯) রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার দামেজ উদ্দীনের ছেলে। সম্প্রতি তিনি প্রবাস থেকে ছুটিতে দেশে এসেছিলেন। 

পাংশা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল রাজবাড়ী থেকে মোটরসাইকেলে করে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে পাংশার দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে বাগমারা এলাকায় পৌঁছালে পাংশা থেকে ফরিদপুরগামী একটি মালবাহী ট্রাক সামনে থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। 

এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামিম হোসেন গণমাধ্যমকে বলেন, ট্রাকচাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে কালুখালী হাসপাতালে রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy