সাতক্ষিরায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।রোববার (১ মার্চ) দিবাগত

2026-03-02T14:30:25+00:00
2026-03-02T14:30:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতক্ষিরায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ২:৩০ পিএম   (ভিজিট : ২৭৫)
গরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে।
X

গরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে।

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নগরঘাটা ইউনিয়নের রাইচমিল মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে কার্যালয় থেকে আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। পাশাপাশি পাটকেলঘাটা থানা পুলিশ এর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার অভিযোগ করেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে কার্যালয়ে আগুন দিয়েছে। এতে দলীয় কার্যালয়ে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে বলে তিনি দাবি করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির বলেন, ঘটনাস্থলে গিয়ে কয়েকটি চেয়ার পোড়া অবস্থায় পাওয়া গেছে এবং একটি খালি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy