মাদক প্রবেশ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্থানীয় এমপির খোলা চিঠি

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত পথে অবাধে মাদকদ্রব্য প্রবেশের অভিযোগ তুলে তা বন্ধে

2026-03-02T15:18:01+00:00
2026-03-02T15:18:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাদক প্রবেশ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্থানীয় এমপির খোলা চিঠি
কসবা-আখাউড়া সীমান্ত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:১৮ পিএম   (ভিজিট : ৩৯৫)
সংসদ সদস্য মুশফিকুর রহমান।
X

সংসদ সদস্য মুশফিকুর রহমান।

ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত পথে অবাধে মাদকদ্রব্য প্রবেশের অভিযোগ তুলে তা বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও সাবেক সচিব মুশফিকুর রহমান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিঠিটি ভাইরাল হলে গণমাধ্যমকর্মীদের নজরে আসে। উল্লেখ্য, নির্বাচনের আগে থেকেই এমপি মুশফিকুর রহমান বিভিন্ন সভা-সমাবেশে এ বিষয়ে বক্তব্য রাখাসহ একাধিক পর্যায়ে আলোচনা করে আসছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে সংসদ সদস্য উল্লেখ করেন, বিগত সরকারের আমল থেকে কসবা উপজেলার বায়েক ও কায়েমপুর ইউনিয়ন এবং আখাউড়া উপজেলার মনিয়ন্দ, মোগড়া, দক্ষিণ ও উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চোরাই পথে সীমান্তরক্ষী বাহিনীর নজর এড়িয়ে ভারত থেকে প্রতিদিন গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে প্রবেশ করছে। চিঠিতে আরও উল্লেখ করা হয় যে, এসব মাদক সড়ক ও রেলপথে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং সীমান্ত এলাকার কিছু চিহ্নিত চোরাকারবারি এই চোরাচালানের সঙ্গে সরাসরি জড়িত।

নিজের ফেসবুক আইডিতে চিঠিটি পোস্ট করে এমপি মুশফিকুর রহমান বলেন, কসবা-আখাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে অবৈধ মাদক প্রবেশের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এই মাদক চোরাচালান বন্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে এবং কসবা-আখাউড়াকে মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy