নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১১টায় সদর উপজেলা হলরুমে জেলা বিএনপির সভাপতি ও সদর-বারহাট্রা আসনের নবনির্বাচিত

2026-03-02T15:34:59+00:00
2026-03-02T15:34:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময়
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:৩৪ পিএম   (ভিজিট : ১৫৪)
আনোয়ারুল হকের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণের মতবিনিময় সভা
X

আনোয়ারুল হকের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণের মতবিনিময় সভা

নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১১টায় সদর উপজেলা হলরুমে জেলা বিএনপির সভাপতি ও সদর-বারহাট্রা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সঙ্গে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণের মতবিনিময় সভা ও উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়েছে। 


সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি নবনির্বাচিত অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি। সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জোহা, উপজেলা বিএনপির সভাপতি মজিবুর রহমান খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বৃক্ষরোপন করেন।  

  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক এমপি বলেন, উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy