খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

ইরানের উপর ইসরাইল ও আমেরিকা কর্তৃক বর্বোরোচিত হামলা ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে

2026-03-02T15:34:22+00:00
2026-03-02T15:40:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৩:৩৪ পিএম  আপডেট: ০২.০৩.২০২৬ ৩:৪০ পিএম  (ভিজিট : ৭৩)
X

ইরানের উপর ইসরাইল ও আমেরিকা কর্তৃক বর্বোরোচিত হামলা ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২ মার্চ) দুপুর ২ ঘটিকায় শহরের রেলওয়ে গেটস্থ বাসটার্মিনাল জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে স্টেশন রোড প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী বাজারের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। 

ঈশ্বরদী বাসীর ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে যোগদান করেন ঈশ্বরদীর সর্বস্তরের জনগন। এসময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকায় জুতার মালা পড়নো শেষে দাহ করেছে বিক্ষুদ্ধ জনতা। 

বিক্ষোভ মিছিলে ট্রাম্পের দুইগালে, জুতামারো তালে তালে, খামেনিকে হত্যা কেন, ট্রাম্প তুই জবাব দে, ইরানে হামলা কেন, নেতা নিয়াহু জবাবদে সহ নানা স্লোগান দেন বিক্ষুদ্ধ জনতা।

বিক্ষোভ শেষে সমাবেশে ইরানে অজাচিত এই হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচীব মেহেদী হাসান। এসময় তিনি ইসরাইল ও আমেরিকার এই উগ্রবাদী হামলার কঠোর জবাব দিতে সমস্ত মুসলিম বিশ্বকে এক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy