ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১ কেজি গাঁজাসহ মো. মুরাদ (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মুরাদ সদর উপজেলার আলীনগর ১ নম্বর ওয়ার্ডের মো. আবুল কালামের ছেলে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১ মার্চ) রাত ১১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা সদর থানাধীন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।