ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সারাবাংলা

সত্যনিষ্ঠ্য ও আদর্শ সাংবাদিকতার স্লোগান নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব তার পথচলার ২ বছর অতিক্রম করে ৩

2026-03-02T16:02:10+00:00
2026-03-02T16:02:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ী মডেল প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : ২০৪)
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
X

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি


সত্যনিষ্ঠ্য ও আদর্শ সাংবাদিকতার স্লোগান নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব তার পথচলার ২ বছর অতিক্রম করে ৩ বছরে পদার্পন করলো। 

দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১ মার্চ ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব- এর শহীদ লুৎফর রহমান মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের। এতে সভাপতিত্ব করে মডেল প্রেস ক্লাব-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনৈতিক নেতা ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, ফুলবাড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফুলাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু।

এতে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, উপজেলা জামায়াতের সিক্রেটারী মাওলানা আব্দুর রহমান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদৌস লাভলু, ফুলবাড়ী প্রেস ক্লাব সভাপতি এইচ এম বাবুল, ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম. উপজেলা যুবদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, জুলাইযোদ্ধা, মানবাধিকারকর্মী, মসজিদের মুয়াজ্জ্বিনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও বিশ^ শান্তির জন্য দোয়া পরিচালনা করেন ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর সহ-সভাপতি মমিনুল ইসলাম।

স্বাগত বক্তব্যে মডেল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক ইউনুছ আলী বলেন, সত্যনিষ্ঠ্য ও আদর্শ সাংবাদিকতার ¯েøাগান ধারন করে ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব প্রতিষ্ঠা হয়। আমরা আদর্শ সাংবাদিকতা ও সত্যনিষ্ঠ্য সাংবাদিকতা এলাকাবাসীর বৃহৎ স্বার্থে চালিয়ে যাবো। এ সময় তিনি সকলের ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

অতিথিদের বক্তব্যে বিএনপি নেতা লোকমান হোসেন বলেন, ফুলবাড়ীতে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে সাংবাদিকদের। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। কারন মাদকের বিষয়ে আমরা স্থানীয়রা জানি। তিনি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কলম ধরার জন্য ফুলবাড়ী মডেল প্রেস ক্লাব-এর সাংবাদিকদের আহবান জানান।

ফুলাবড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু তার বক্তব্যে বলেন, আমার সাংবাদিকদের প্রতি দুর্বলতা ছোট থেকেই। এজন্য সাংবাদিকদের কোনো কর্মসূচীতে গুরুত্ব দিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করি। তিনি এ সময় ফুলবাড়ী উপজলার উন্নয়নে সাংবাদিকসহ সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy