চট্টগ্রামে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগে অভিযান

2026-03-02T16:03:56+00:00
2026-03-02T16:03:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:০৩ পিএম   (ভিজিট : ৪২)
X

চট্টগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 


সোমবার (২ মার্চ) দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর একটি এনফোর্সমেন্ট টিম নগরের ষোলশহর এলাকায় অবস্থিত এলজিইডি কার্যালয়ে এই ঝটিকা অভিযান চালায়। মূলত জেলার হাটহাজারী, কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।


​অভিযানের বিষয়ে নিশ্চিত করে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ জানান, সংশ্লিষ্ট উপজেলাগুলোতে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তারা এই এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করেছেন। অভিযান চলাকালে দুদক টিম এলজিইডির প্রধান নির্বাহী প্রকৌশলীর দপ্তরে গিয়ে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করেন। একইসঙ্গে প্রকল্পের স্বচ্ছতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সকল রেকর্ডপত্র ও দাপ্তরিক নথিপত্র তলব করা হয়েছে।


​দুদক সূত্র আরও জানান, সংগৃহীত নথিপত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া বক্তব্য নিবিড়ভাবে পর্যালোচনা করা হবে। এই পর্যালোচনার মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত কর্মকর্তাদের দায়-দায়িত্ব নিরূপণ করে দ্রুততম সময়ের মধ্যে এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে কমিশন বরাবর একটি বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy