মণিরামপুরে মৎস্য ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড়ের পাশ্ববর্তী আনোয়ার ফকিরের ঘের থেকে স্থানীয় গরুর ব্যাপারী আতিয়ার রহমানের

2026-03-02T16:24:06+00:00
2026-03-02T16:24:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মণিরামপুরে মৎস্য ঘের থেকে যুবকের লাশ উদ্ধার
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ৪৫)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড়ের পাশ্ববর্তী আনোয়ার ফকিরের ঘের থেকে স্থানীয় গরুর ব্যাপারী আতিয়ার রহমানের ছেলে আরিফ হোসেন (১৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ । 

সোমবার দিবাগত রাতে কে বা কারা ঘেরের পাড়ে তাকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করে লাশ ঘেরের পানিতে ফেলে দেয়। নিহত আরিফের মাথায় অসংখ্য চাপাতির কোপের চিহ্ন পাওয়া গেছে এবং তার ডান হাতের কব্জি কাটা ছিল—যা ঘটনাটির নৃশংসতা প্রকাশ করে।
সোমবার সকালে খবর পেয়ে মণিরামপুর থানা ও নেহালপুর ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান বলেন, হত্যার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy