কিশোরগঞ্জে প্রেমের অপবাদে যুবকের আত্মহত্যা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর কিশোরগঞ্জে মিথ্যা প্রেমের অপবাদ দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে সোহেল রানা নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে

2026-03-02T17:10:21+00:00
2026-03-02T17:10:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জে প্রেমের অপবাদে যুবকের আত্মহত্যা
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:১০ পিএম   (ভিজিট : ২৭৯)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি


নীলফামারীর কিশোরগঞ্জে মিথ্যা প্রেমের অপবাদ দেওয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে সোহেল রানা নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

সোমবার সকালে বড়ভিটা ইউনিয়নের বড়ডুমরিয়া মাইজালি পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সোহেল ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও বিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

স্থানীয়রা জানান, সকালে তার মা শরিফা বেগম বসতভিটা সংলগ্ন মেহগনি গাছে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। প্রতিবেশীরা এসে তড়িঘড়ি তার নিথরদেহ গাছ থেকে নিচে নামানোর আগেই তার মৃত্যু হয় । এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই কাজি রিপন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মগে পাঠানোর প্রক্রিয়া চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy