লোহাগড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

লোহাগড়া উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আতাঊর রহমান

2026-03-02T17:15:39+00:00
2026-03-02T17:15:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপির মতবিনিময়
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৫:১৫ পিএম   (ভিজিট : ৪৪)
কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা সংসদ সদস্যের সঙ্গে
X

কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা সংসদ সদস্যের সঙ্গে


লোহাগড়া উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আতাঊর রহমান বাচ্চু। 

আজ সোমবার (২ মার্চ) সকাল ১১ টার দিকে লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে বিজয়ী হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন 
লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সাদিয়া সুলতানা, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ আবুল হাসনাত, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ মোঃ জসিমসহ প্রমূখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম খান, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র রায়, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, নলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি, সাংবাদিক সরদার রইচ উদ্দিন টিপু প্রমুখ।


এসময় সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, 'যার যার দপ্তর থেকে সঠিক ভাবে কাজ করলে কোন সমস্যা হবে না। কোন রাজনৈতিক নেতাদের প্রভাব থাকবে না। আমি সকলের সহযোগিতায় আদর্শ লোহাগড়া উপজেলা গড়তে চাই। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy