প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৬:৪১ পিএম আপডেট: ০২.০৩.২০২৬ ৬:৪৬ পিএম (ভিজিট : ১৭৪)

X
ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম
বরগুনা-২ আসনের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ করা হয়েছে।
আজ সোমবার (২ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একইদিন পৃথক আরেক প্রজ্ঞাপনে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ছয়জনকে।
তারা হলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. জি.কে গউছ, খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)।