সাবেক সচিব মহিবুলের স্ত্রীর ৪ কোটি টাকার ফ্ল্যাট জব্দ

অনলাইন ডেস্ক

আইন-আদালত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতেবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হকের স্ত্রী

2026-03-02T20:00:36+00:00
2026-03-02T20:00:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক সচিব মহিবুলের স্ত্রীর ৪ কোটি টাকার ফ্ল্যাট জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:০০ পিএম   (ভিজিট : ৯৪)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হকের স্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দা আফরোজা বেগমের নামে ঢাকার মহাখালী ডিওএইচএসে একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। ২৭শ বর্গফুটের ফ্ল্যাটটির মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা বলে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক অভিযোগ সংশ্লিষ্ট সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হকের স্ত্রীর ফ্ল্যাট জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মহিবুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের হাজার হাজার কোটি টাকা আত্মসাতপূর্বক বিদেশে পাচারসহ নিজ ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অনুন্ধানকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, অভিযোগ সংশ্লিষ্ট মহিবুল হকের স্ত্রী সৈয়দা আফরোজা বেগমের নামে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় দুই নম্বর রোডের ১৯০ নম্বর প্লটের ওপর নির্মিত মেমোরি বাই মোমেন ভবনে ২৭০০ স্কয়ার ফিট আয়তন বিশিষ্ট ফ্ল্যাট রয়েছে।

বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট সৈয়দা আফরোজা বেগম তার নামে অর্জিত স্থাবর সম্পত্তি হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

অনুসন্ধান নিষ্পত্তির আগে তার নামে থাকা স্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতি হওয়ারসমূহ সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট মহিবুল হকের স্ত্রী সৈয়দা আফরোজা বেগমের নামে অর্জিত স্থাবর সম্পদ ক্রোকের আদেশ প্রদান একান্ত আবশ্যক। শুনানি শেষে বিচারক সেই আবেদন মঞ্জুর করে আদেশ দেন।






Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy