টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ আগুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে ইফতারের আগমুহূর্তে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (০২ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায়

2026-03-02T21:36:30+00:00
2026-03-02T21:36:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ আগুন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:৩৬ পিএম   (ভিজিট : ১৭২)
তুলার গুদামে অগ্নিকাণ্ড
X

তুলার গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীতে ইফতারের আগমুহূর্তে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সোমবার (০২ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

জানা যায়, টঙ্গী পশ্চিম থানাধীন কাঁঠালদিয়া এলাকায় সোমবার ইফতার আগমুহূর্তে জনৈক মাসুদ রানার বর্জিত তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে পুড়ে ছাই হয়ে যায় গুদামে থাকা মালামাল।

টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে ডাম্পিং এর কাজ চলমান আছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy