প্রকাশ: সোমবার, ২ মার্চ, ২০২৬, ১০:০৭ পিএম (ভিজিট : ১৬৮)

X
সম্প্রীতির ইফতার মাহফিল
পত্নীতলায় বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্টর আয়োজনে নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পত্নীতলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী সাজেদুর রহমান দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৭ নওগাঁ ২ এর সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো: এনামুল হক।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, নজিপুর পৌর শাখার আমির মোফাচ্ছেল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, মৌসুমী সুলতানা, সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোকসেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এসএম খালিদ সাইফুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায়, উপজেলা সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন, পল্লী উন্নয়ন অফিসার প্রোল্লাদ কুমার কুন্ডু, আমার বাংলাদেশ পার্টির সভাপতি এ্যাডভোকেট মতিবুল ইসলাম, জাতীয় আদিবাসি পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন পাহান, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, দি হাঙ্গার প্রজেক্টর মিপস প্রকল্পের এলাকা সমন্বয়ক এসএম শফিকুর রহমান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো: এনামুল হক বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে যে দায়িত্ব দিয়েছেন তা পুরোপুরি বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করব। আমরা সব সময় শান্তি এবং সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করে মিলেমিশে আমাদের এলাকাকে এগিয়ে নিয়ে যেতে চাই। কোন অনিয়ম আমি করব না। আপনাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে যে অনিয়ম দুর্নীতি না করতে হয়। আমরা সকল চাঁদাবাজদের শক্ত হাতে দমন করবো। আমি নির্বাচনের পূর্বে ঘোষণা দিয়েছিলাম সরকারি তরফ থেকে যা পাবো তা জনগণের মাঝে বিতরণ করব। আমার অঙ্গীকার ভুলে যেতে লাগলে আপনারা আমাকে ধরিয়ে দেবেন। আমি আপনাদের সত্যিকার গোলাম হয়ে সেবা দিতে চাই।”