‘চুলকানি শুরু, মলমের নাম নুরু’

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে ‘চুলকানি শুরু, মলমের নাম নুরু’ এমন কমেন্টকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের সঙ্গে রাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

2026-03-03T03:23:12+00:00
2026-03-03T03:28:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘চুলকানি শুরু, মলমের নাম নুরু’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:২৩ এএম  আপডেট: ০৩.০৩.২০২৬ ৩:২৮ এএম  (ভিজিট : ৪০৮)
ফেসবুকের কমেন্ট ঘিরে বাকবিতণ্ডা
X

ফেসবুকের কমেন্ট ঘিরে বাকবিতণ্ডা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে ‘চুলকানি শুরু, মলমের নাম নুরু’ এমন কমেন্টকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের সঙ্গে রাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

সোমবার রাকসু ভবনের সাধারণ সম্পাদকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, দুপুরে ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে জিএসের কার্যালয়ে আসেন। এসময় তাদের মধ্যে ফেসবুক কমেন্টে ‘চুলকানি শুরু মলমের নাম নুরু’ ঘিরে সৃষ্টি হয় উত্তেজনা। পরে একের পর এক কথা কাটাকাটি ও বাকবিতণ্ডায় জড়িয়ে পরেন তারা। একপর্যায়ে ছাত্র অধিকারের সাধারণ সম্পাদকসহ আরও কয়েকজন নেতাকর্মী উত্তেজিত হয়ে ওঠেন।

কার্যালয় থেকে বের হয়ে রাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ বলেন, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে রাকসুর কার্যক্রম নিয়ে পোস্ট করেছিলাম। সেই পোস্টে সে (আম্মার) প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। এছাড়াও কিছু কমেন্ট চালাচালি হয়েছে, যেখানে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং নির্বাচিত জিএস হিসেবে সে কখনোই এমনভাবে শব্দ ব্যবহার করতে পারে না। আমরা মনে করি তার নৈতিক স্খলন হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমরা এখন রাকসুর সভাপতি ড. সালেহ হাসান নকিবের কাছে যাব।

রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার এ বিষয়ে বলেন, একটা কমেন্টকে টেনে এই করবি কেন, ওই করবি কেন, যেটা অনেকটা টাচ করবি না পলিটিক্সের মতো হয়ে গেছে। সবাই যখন রাজনীতির মাঠে নীরব, তখন তারা মিডিয়া অ্যাটেনশন নেয়া এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার জন্যই এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ রাকসুর সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন- রাকসু ফরজ কাজ বাদ দিয়ে নফল কাজেই বেশি মনোযোগী এবং পারদর্শী। হবেই না বা কেন? নফল দিয়েই যদি বৈতরণি পার হওয়া যায়, তাহলে ফরজের আর দরকারটা কি! 

এই পোস্টেই রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার কমেন্ট করেন- ‘চুলকানি শুরু, মলমের নাম নুরু’।




  বিষয়:   চুলকানি  নুরু  রাকসু  জিএস  সালাহউদ্দিন আম্মার  আম্মার 



Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy