হাবিপ্রবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান

হাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টর হিসাবে দায়িত্ব পেয়েছেন সোশ্যাল সাইন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ইংরেজি

2026-03-03T14:29:38+00:00
2026-03-03T14:29:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাবিপ্রবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ২:২৯ পিএম   (ভিজিট : ৮৩)
X

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রক্টর হিসাবে দায়িত্ব পেয়েছেন সোশ্যাল সাইন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. নওশের ওয়ান। এর আগে প্রক্টর হিসেবে দায়িত্বরত রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শামসুজ্জোহাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সোমবার (২ মার্চ) রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে নিযুক্ত প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, রসায়ন বিভাগকে ধন্যবাদ জ্ঞাপনসহ তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদস্থলে প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ইংরেজি বিভাগকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর পদে নিযুক্ত করা হলো। 

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান অনুভূতি ব্যক্ত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব প্রাপ্তি আমার জন্য একটি সম্মানের বিষয়। মাননীয় উপাচার্য মহোদয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব অর্পণ করেছেন আমি তা নিষ্ঠার সাথে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রতিটি দায়িত্ব কাজের মাত্রা বাড়িয়ে দেয়, সৃষ্টি করে দায়বদ্ধতা। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সর্বোপরি শিক্ষার্থীরা যদি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় অর্থাৎ বিশ্ববিদ্যালয় পরিবার যদি নৈতিকতাকে সমুন্নত রেখে সহযোগিতা করে তাহলে আশা রাখছি এ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার কাজ বেশ সুচারুভাবে সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, প্রফেসর নওশের ওয়ান ১৯৯২ সালে সুজাপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৪ সালে ফুলবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৮ সালে তিনি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি তে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) সম্পন্ন করেন। বর্তমানে তিনি হাবিপ্রবি জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy