নওগাঁর মান্দা উপজেলায় এক গৃহবধূ এবং এক কলেজছাত্রকে ‘অপ্রীতিকর অবস্থায়’ আটক করে রশিতে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ভোলাম গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুজনের মধ্যে একজন ওই গ্রামের এক ব্যবসায়ীর স্ত্রী এবং অন্যজন স্থানীয় কলেজ শিক্ষার্থী রবিউল (১৮)। অভিযোগ, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকায় সোমবার রাতে গৃহবধূর স্বামী না থাকায় শিক্ষার্থী তার বাড়িতে যান। এ সময় তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে স্বামীসহ স্থানীয়রা তাদের আটক করেন। পরে রশিতে বেঁধে ঘরের ভেতরে কিছু সময় রাখার অভিযোগ রয়েছে।
খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়নি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।