জলঢাকায় ভ্রাম্যমাণ আদালতে নকল ওষুধ বিক্রেতার কারাদণ্ড

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর জলঢাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি পরিচয়ে নকল ওষুধ বিক্রির দায়ে মৃনাল অধিকারী নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম

2026-03-03T15:47:25+00:00
2026-03-03T15:47:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জলঢাকায় ভ্রাম্যমাণ আদালতে নকল ওষুধ বিক্রেতার কারাদণ্ড
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৩:৪৭ পিএম   (ভিজিট : ৩২৬)
X

নীলফামারীর জলঢাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি পরিচয়ে নকল ওষুধ বিক্রির দায়ে মৃনাল অধিকারী নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ মার্চ) রাত ৯টার দিকে পৌর শহরের থানা মোড়ের দক্ষিণ পাশে মেসার্স অনিন্দ্য ফার্মেসিতে ‘জিম্যাক্স-৫০০’ ট্যাবলেট বিক্রির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটক মৃনাল ডিমলা উপজেলার উত্তর ঝুনাগাছ চাপানী এলাকার প্রতাপ চন্দ্র অধিকারীর ছেলে।

তার কাছ থেকে ‘জিম্যাক্স-৫০০’ নামের নকল ওষুধের ৪৮টি বক্স (প্রতি বক্সে ১৮টি ট্যাবলেট) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৪ হাজার ৫৬০ টাকা।

জানা যায়, নিজেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি পরিচয় দিয়ে ওষুধ বিক্রির চেষ্টা করলে ফার্মেসির স্বত্বাধিকারী ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) জলঢাকা উপজেলা শাখার সভাপতি মাহবুবার রহমান মনি তার কথাবার্তায় সন্দেহ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মৃনাল দোকানে ওষুধ রেখে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি স্কয়ার কোম্পানিকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহাদি হাসান, থানা পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy