প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:৪০ পিএম (ভিজিট : ১৫৭)

X
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
যাত্রাবাড়ীর শেখপাড়া ধোলাই মসজিদ এলাকার একটি বাসায় দাম্পত্য কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
আহত গোলাপ মিয়া (৪৫) পেশায় সিএনজি অটোরিকশাচালক। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার বেলাবো উপজেলার চিতাই গ্রামে। বর্তমানে তিনি পরিবারসহ যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন।
ভুক্তভোগীর ভাষ্যমতে, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তার পরকীয়ার বিষয়টি জানতে পারেন স্ত্রী। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে স্ত্রী ধারাল অস্ত্র দিয়ে গোলাপ মিয়ার গোপনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে বাসায় আটকে রাখা হয়।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে গোপনাঙ্গ কাটা অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।