তালতলীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

তালতলী (বরগুনা) প্রতিনিধি

সারাবাংলা

বরগুনার তালতলীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৬ পালিত হয়েছে।মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি ও

2026-03-03T16:43:37+00:00
2026-03-03T16:43:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তালতলীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:৪৩ পিএম   (ভিজিট : ৭৩)
বরগুনার তালতলীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
X

বরগুনার তালতলীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বরগুনার তালতলীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৬ পালিত হয়েছে। 

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি শেষে সখিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “ঔষধি ও সুগন্ধি উদ্ভিদ: স্বাস্থ্য, ঐতিহ্য ও জীবিকার সংরক্ষণ।” প্রতিপাদ্যের আলোকে বক্তারা জীববৈচিত্র্য রক্ষা, বনসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের সদস্য মো.টুকু শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সখিনা বিট অফিসার মো. জুমেল খান, তালতলী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মি. মংচিন থান, তালতলী বহু-অংশীজনীয় মৎস্যজীবী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মো. শাহজালাল ফরাজী। উপস্থিত ছিলেন সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর মো. মেহেদী হাসান, সিবিডিপি ফিল্ড ফ্যাসিলিটেটর মো. ইমরান হোসেন, মিসেস এমেন রাখাইন ও মিসেস চিনেউ রাখাইন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী যশোমন্ট মল্লিক।

উল্লেখ্য, ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ-এর ৬৮তম অধিবেশনে ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতি বছর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-এর নেতৃত্বে বাংলাদেশ বন অধিদপ্তর দিবসটি পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) ফিসনেট প্রকল্পের আয়োজনে তালতলীর স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী, মৎস্যজীবী, কৃষক, সাধারণ জনগণ ও জেলে পরিবারদের অংশগ্রহণে দিবসটি উদযাপন করা হয়। বক্তারা বলেন, জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগই পারে একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy