গোবিন্দগঞ্জে ৯৯০পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী আটক

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (অ্যাম্পুল) ইনজেকশনসহ রেজিয়া বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার সকাল সাড়ে ১১টার

2026-03-03T16:51:54+00:00
2026-03-03T16:51:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোবিন্দগঞ্জে ৯৯০পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী আটক
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৪:৫১ পিএম   (ভিজিট : ৬৭)
গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (অ্যাম্পুল) ইনজেকশনসহ রেজিয়া বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ
X

গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (অ্যাম্পুল) ইনজেকশনসহ রেজিয়া বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (অ্যাম্পুল) ইনজেকশনসহ রেজিয়া বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলসের পূর্ব পাশে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়।

পুলিশ জানায় এসআই আকতারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বগুড়াগামী “মা বাবার দোয়া” নামের একটি সিএনজি (বগুড়া-থ-৬০৭১) তল্লাশি করে। সন্দেহজনক আচরণের কারণে নারী কনস্টেবলের মাধ্যমে তার ব্যাগে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৯৯০ পিস অ্যাম্পুল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৯৫ হাজার টাকা।

আটক রেজিয়া বেগম দিনাজপুরের হাকিমপুর থানার নয়াপাড়া গুচ্ছগ্রামের বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy